parbattanews

কুতুব‌দিয়ায় বিএস‌টিআই’র অ‌ভিযা‌নে ৩ ব্যবসায়ীকে জ‌রিমানা

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় বিএস‌টিআই’র অ‌ভিযা‌নে ৩ ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্প‌তিবার (২০ মার্চ) দুপুর ২টার দি‌কে সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) নির্বা‌হি ম্যাজিস্ট্রেট মো. সাদাত হো‌সেন বড়‌ঘোপে ২‌টি জ্বালা‌নি তেলের দোকান ও এক‌টি‌ বেকারি‌তে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন।

জানা যায়, বৃহস্প‌তিবার কক্সবাজার বিএস‌টিআই‌ এর ইন্স‌পেক্টর র‌ঞ্জি‌ত কুমার ম‌ল্লিক ,কুতুব‌দিয়া নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট সাদাত হো‌সেন‌, এসআই মোজা‌ম্মেল হক,নৌবা‌হিনীসহ বড়‌ঘো‌পে ভ্রাম‌্যমান আদালতনপ‌রিচালনা ক‌রেন।

এসম ওজ‌নে কম থাকায় ক‌লেজ গেই‌টে জ্বালানী তেল ব‌্যবসা‌য়ি সে‌লিম স্টোর‌কে ১০ হাজার টাকা, উপ‌জেলা গেই‌টে কা‌শেম স্টোর‌কে ১৫ হাজার টাকা ও হাসপাতাল গেই‌টে ঢাকা বেকা‌রি‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

Exit mobile version