কক্সবাজারের কুতুবদিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংক্ষণে ভোক্তা অধিকার আইনে এক বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম ধুরুংবাজারে নুর মদীনা বেকারিতে অভিযান পরিচালনা করেন বলে নির্বাহি অফিস সূত্রে জানা গেছে।
এসময় স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মালেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
