কক্সবাজারের কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ধুরুং বাজারে তারা প্রতিবাদ মিছিল করে।
মিছিল থেকে মাদক বিস্তার রোধ ও ছাত্রদল কর্মী তারেক জিয়ার ওপর মাদক কারবারিদের নৃশংস হামলার প্রতিবাদ, মাদক উচ্ছেদে কড়া হুঁশিয়ারি এবং পুলিশ প্রশাসনের নীরবতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতা-কর্মীরা।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য ছোটন খান, এস এম মুস্তাকিম, লেমশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবাইদ, দক্ষিণ ধুরুং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহামুদুল করিম, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাকিবুল ইসলাম সেলিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
