কুতুবদিয়ায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এতিম ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বাবলম্বী প্রজেক্টের আওতায় আলীফকির ডেইলের বৃদ্ধ তজু মিয়াকে রিকশা উপহার, কৈয়ারবিল কেরানী জামে মসজিদ এ টিউবওয়েল উদ্বোধন করা হয় ৩ জানুয়ারি শুক্রবার।
একই সাথে উপজেলার ১০টি এতিমখাায় ৫ শতাধিক হাফেজ-এতিমদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
এছাড়া অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৪ বান টিন কম্বল ও মেরিল বিতরণ করা হয়।
এসময় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সায়েদুল আলম মামুন, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজান সহ কুতুবদিয়ার অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
