কুতুবদিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় এনসিপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় মো: বাপ্পি হত্যাকান্ডে এনসিপি নেতা কৈয়ারবিলের মৃত নুরুজ্জামান হেলালীর পুত্র দিদুয়ানুজ্জামান হেলালী ও তার ভাই শামসুজ্জামান দুদুসহ ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে থানায়।

সোমবার (২৭ অক্টোবর) কুতুবদিয়া থানায় নিহত বাপ্পির মা রুজিনা আক্তার বাদি হয়ে মামলাটি করেন।এ মামলায় প্রধান আসামী আক্তার হোসেনকে(২০) জনগণ আটক করে পুলিশে দেয়।

এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম লেমশীখালী মতিরবাপের পাড়ার কাইমুল হুদার ছেলে মো: বাপ্পির সাথে খালে জাল ফেলা নিয়ে এনসিপি উপজেলার যুগ্ম সমন্বয়ক রিদুয়ানুজ্জামান হেলালীও তার সমর্থকদের সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২২ সেপ্টেস্বর বাপ্পিকে ব্রীজের পাশে হামলা করে গুরুতর আহত করে। এসময় হেলালীকে আসামী করে থানায় মামলা করে বাপ্পি।

মামলা করার পর ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা করে বাপ্পিকে রবিবার সাড়ে ১০টার  দিকে আক্তার হোসেন বাড়ি থেকে সেন্টার নামক স্থানে ডেকে আনে। এসময় ৮/৯ জন বাপ্পিকে ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরির আঘাত করতে থাকে। ব্যবসায়িরা এগিয়ে এসে বাপ্পিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: গোলাম মারুফ তাকে মৃত বলে জানান।

থানার ওসি মো: আরমান হোসেন বলেন, বাপ্পি হত্যাকান্ডে তার মা বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করেছেন। এমামলায় আটক আকতার হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার চকরিয়া আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার ও তদন্ত অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন