কুতুবদিয়ায় হাতপাখায় ভোট চাইলেন অধ্যক্ষ জিয়াউল হক


পরিবার ও গোষ্ঠীভিত্তিক প্রতিনিধি নির্বাচিত না করে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে হাতপাখা মার্কার প্রার্থীকে বিজয় করলে অবহেলিত দ্বীপে উচ্চ শিক্ষার জন্য কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। অতীতে গোষ্ঠী আর পরিবারতন্ত্র সাংসদ নির্বাচিত হওয়ায় শুধু তাদের পরিবারগুলো আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কুতুবদিয়া ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের ইসলামী আন্দোলন বাংণাদেশ মনোনীত প্রার্থী হাতপাখার জনসভায় অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক উপরোক্ত মন্তব্য করেন।
এ সময় উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি ক্বারী নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জিরি মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাইল নজীব। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শওকত ওসমান কুতুবী , উপজেলা কমিটির সহসভাপতি শরীফ উদ্দিন, কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন মাওলানা হামিদ উল্লাহ কুতুবী।

















