parbattanews

কুতুব‌দিয়ায় ২০ দি‌নের মাথায় অপসা‌রিত হ‌লেন উপজেলা চেয়ারম‌্যান হা‌নিফ

কুতুব‌দিয়া উপজেলা চেয়ারম‌্যান ব‌্যা‌রিস্টার মুহাম্মদ হা‌নিফ বিন কা‌শেম দা‌য়িত্ব নেবার মাত্র ২০ দি‌নের মাথায় অপসা‌রিত হ‌লেন। আওয়ামী সরকা‌রের পত‌নের পর অন্তরবর্তী সরকারের সংস্থাপন মন্ত্রনাল‌য়ের প্রজ্ঞাপ‌নে সারা দে‌শের মত কুতুব‌দিয়া উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের অপসার‌ণের নি‌র্দেশনা দেয়া হয় ব‌লে উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিস সূত্র জানা গে‌ছে।

সা‌বেক সরকার দলীয় একতরফা উপ‌জেলা নির্বাচ‌নের প্রথম দফায় গত ৮ মে জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আপন চাচা এড‌ভো‌কেট ফ‌রিদুল ইসলাম চৌধুরী‌কে বিপুল ভো‌টের ব‌্যবধা‌নে চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছি‌লেন ব‌্যা‌রিস্টার হানিফ।

আইনী প্রক্রিয়া শে‌ষে গত ২৯ জুলাই দা‌য়িত্ব বু‌ঝে পান তি‌নি। দে‌শের পট প‌রিবর্ত‌ণের সা‌থে মাত্র ২০ দি‌নের মাথায় তা‌কে অপসা‌রিত হ‌তে হল।

উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের দা‌য়ি‌ত্বে না থাক‌লেও উপ‌জেলাবাসীর পা‌শে থাকার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন ব‌্যা‌রিস্টার মুহাম্মদ হা‌নিফ বিন কা‌শেম।

Exit mobile version