কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ চলাকালীন সময়ে মৎস্য আহরণ করায় অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ। এররপরেও কতিপয় জেলেরা চ্যানেলে গোপনে অবৈধ জাল বসায়। খবর পেয়ে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি অবৈধ বেহুন্দি জাল ও ২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় কোস্টগার্ড সহ কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রফিক, মেরিন ফিসারিজ অফিসার নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
