কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন দেশের ১০ সাঁতারু

fec-image

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন দেশের ১০ জন সাহসী সাঁতারু। প্রতিযোগিতার শুরু হয় মগনামা জেটিঘাট থেকে, আর গন্তব্য ছিল কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাট।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর আয়োজনে সকাল ১১টায় পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ থেকে শুরু হয় এই সাঁতার অভিযান।

অভিযানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ সাঁতারু, যাদের অধিকাংশই এর আগে বাংলা চ্যানেলসহ নানা সাঁতার অভিযানে অংশ নিয়েছেন। খরস্রোতা কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে গড়ে এক ঘণ্টা।

সংগঠনের নির্বাহী নাছির আহমেদ সৌরভ বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধ ও নদীভিত্তিক পর্যটন বিকাশে এই সাঁতারের আয়োজন। সাঁতারের প্রতি আগ্রহ সৃষ্টি, নদীভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা এবং পানিদূষণ রোধে সচেতনতা বাড়ানো’।

চ্যানেলে জোয়ারের দরুন কষ্টসাধ্য সাঁতারে মগনামা থেকে কুতুবদিয়া ফিনিশিং পয়েন্টে ১ ঘণ্টা ৪ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন রাব্বি রহমান। এক ঘণ্টা ৬ মিনিটে দ্বিতীয় হয়েছেন মো: নাজমুল হক ও ১ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে এসআই এম ফেরদৌস হয়েছেন তৃতীয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, সাঁতারু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন