parbattanews

কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবকের মরদেহ উদ্ধার

মৃতদেহের জামার পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয় পত্র।

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈক‌তে মো. হোসেন শরীফ (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের জামার পকেটে থেকে পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র। পরিচয়পত্রের মাধ্যমে নিহতের নাম–পরিচয় নিশ্চিত হয়। নিহত হোসেন শরীফ (৪৫), কক্সবাজারের উখিয়া উপজেলার উয়ালা পালং ডেইল পাড়ার বদিউর রহমানের ছেলে।

বৃহস্প‌তিবার (২৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সমুদ্র সৈকতে অজ্ঞাত মরদেহটি দেখে স্থানীয়রা কুতুবদিয়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মরদেহের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করে স্বজনদের খরব দেয়া হয়।

মরদেহ সম্পর্কে কুতুবদিয়া থানার ওসি মো:  আরমান হোসেন ব‌লেন, ঠিকানা অনুযায়ী খবর পাঠা‌নো হ‌য়ে‌ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতা‌লে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Exit mobile version