parbattanews

কুতুবদিয়ায় গ‍্যাসের আগুনে দগ্ধ একজন মারা গেলেন

কুতুবদিয়া উপকূলে ফিশিং বোটে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. ফরিদ মারা গিয়েছেন।

রবিবার (৭ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে স্থানীয় ইউপি সদস‍্য মোহাম্মদ হোছাইন নিশ্চিত করেন।

গত ৩০ অক্টোবর রাতে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন দগ্ধ হয়। ঐদিনই সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে দু’জনকে রিলিজ দিয়ে গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় তিনদিন আগে। এখন আরো একজনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

Exit mobile version