কুতুবদিয়ায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য দু‘টি ওয়ার্ডে মনোনয়ন জমা দানের শেষ দিনে বাছাইয়ে ৩জন করে ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই হয় উপজেলা নির্বাচন অফিসে।
লেমশীখালী ইউনিয়নে সংরক্ষিত (৪,৫,৬ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে জহুরা বেগম, হামিদা বেগম ও সখিনা বেগম এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নে ২ নং ওয়ার্ডে (পুরুষ সদস্য) নুরুল কাদের, ছরোয়ার হোছাইন ও মো: হোছাইন এর মনোনয়ন বৈধ হয়।
আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জামশেদুল ইসলাম সিকদার জানান। উল্লেখ্য, ওই দুই ওয়ার্ডের সদস্য দু‘জন মৃত্যুবরণ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
