parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাবিত নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লেমশীখালী ফজর আলী সিকদার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসাপতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে লেমশীখালীর ওই গ্রামের শাহাদত হোছাইনের শিশু পুত্র সাবিত পাশের পুকুরে খেলতে গিয়ে ডুবে যায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: শরিফুল ইসলাম শিশুটিকে মৃত বলে জানান।

Exit mobile version