parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত‍্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে হাসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত‍্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টার দিকে উত্তর ধূরুং জইজ্জার পাড়ায় এ পানি ডুবির ঘটনাটি ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই গ্রামের মো. নজরুলের শিশু পুত্র হাসান বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। পরে পুকুর থেকে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Exit mobile version