parbattanews

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত‍্যু

কুতুবদিয়ায় পৃথক পানিতে ডুবির ঘটনায় ২ শিশুর মৃত‍্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) উত্তর ধুরুং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উত্তর ধুরুং জুম্মা পাড়ায় শিশু সামজিদ মিয়া (১০) পুকরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. শরিফুল ইসলাম শিশুটি মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই দিন ২ ঘন্টার ব‍্যবধানে দুপুর ১টার দিকে একই ইউনিয়নের পুডার পাড়ার নাজেম উদ্দিনের ছেলে মারুফ (২) পুকুরে ডুবে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Exit mobile version