কুতুবদিয়ায় মাধ্যমিকে ২ লক্ষ ২৭ হাজার ৫৩৯ পাঠ্য বই

fec-image

কুতুবদিয়ায় নতুন বছরে মাধ্যমিক স্তরে ২৭ শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে বিতরণ হবে ২ লক্ষ ২৭ হাজার ৫৩৯ পাঠ্য বই। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সর্বশেষ কিস্তির প্রাপ্ত বই কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসে পৌছেছে। সেখান থেকে পহেলা জানুয়ারিতে দেশ জুড়ে বই বিতরণ উৎসবে যোগদিতে উপজেলার ১২ টি মাধ্যমিক স্তর স্কুল ও ১৫ টি মাদ্রাসায় ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে।

স্কুল গুলোতে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও মাদ্রাসায় ইবতেদায়ি ১ম থেকে ৫ম এবং ষষ্ঠ থেকে দাখিল শ্রেণির জন্য পাঠ্য বই চাহিদা মোতাবেক শিক্ষাবোর্ড প্রেরণ করেছে বলে উপজেলা মাধমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রজব আলী বলেন, পহেলা জানুয়ারিতে পাঠ্য বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সর্বশেষ কিস্তি এসে গেছে। স্কুল ও মাদ্রাসা মিলে ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২ লক্ষ ২৭ হাজার ৫৩৯ টি পাঠ্য প্রেরণ করা হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের চাহিদা মোতাবেক কিছু বই ঘাটতি রয়েছে। সেগুলো স্থানীয় ভাবে ম্যানেজ করে পরবর্তীতে তা পুরণ করা হবে ।

বই উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দিতে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা মাধমিক শিক্ষা অফিস, পাঠ্য বই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন