কুতুবদিয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের অন্তত ৯টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্র হয়ে উপজেলা সদর বড়ঘোপ সমুদ্র সৈকত, মুক্তমঞ্চ, ঝাউবাগানসহ বেশ কয়েকটি স্থানে পরিচ্ছন্নতায় এগিয়ে আসে।
আবাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ উল্লাহ বলেন, অপরূপ পর্যটন সম্ভাবনার দ্বীপ কুতুবদিয়ায় পর্যটকদের আকৃষ্ট করতে বিশাল সৈকতকে পরিষ্কার রাখার বিকল্প নেই। প্রতিটি গুরুত্বপূর্ণ স্পটে যাবতীয় আবর্জনাসহ বিশেষ করে ক্ষতিকারক পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সবাই নিজ নিজ দায়িত্বে থেকে সাধারণ নাগরিকদের সচেতনার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ বলে জানান তিনি।
