parbattanews

কুরবানি ঈদেও সরকারি ছুটি বাড়লো একদিন

ঈদযাত্রার সুবিধার জন্য ২৭ জুন ঈদুল আজহায় এক দিনের বাড়তি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। ফলে ২৭-৩০ জুন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানো হলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচ দিন হবে।

Exit mobile version