parbattanews

কোলকাতার নিউটাউনে অবস্থান করছেন শেখ হাসিনার দুই চাচাত ভাই

শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন এবং শেখ সালাহউদ্দিন জুয়েল উভয়েই ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার দুই চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েল এর বর্তমান অবস্থান জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

তিনি তাঁর পোস্টে তথ্য তুলে ধরেছেন যে, ‘হত্যা-দুর্নীতি, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামি শেখ হেলাল ও শেখ জুয়েল, ভারতের কলকাতা শহরের নিউ টাউন এলাকায় অবস্থিত দ্যা ভি লাক্সারী এপার্টমেন্ট টাওয়ারের দুটি পৃথক ৪ বেডরুমের এপার্টমেন্টে বসবাস করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিলাসবহুল আবাসন হিসেবে পরিচিত দ‍্যা ভি এপার্টমেন্ট টাওয়ারের একই কমপ্লেক্সে রয়েছে পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন। জানা গেছে শেখ হেলাল ও শেখ জুয়েলের দুইটি ফ্ল্যাটের জন্যে প্রতিমাসে ভাড়া ও সার্ভিস চার্জবাবদ প্রদান করা হচ্ছে প্রায় ৭ লক্ষ ভারতীয় রুপি। ভবনের ভেতর সকল সুযোগ সুবিধা থাকায় পলাতক এই দুই ভাইকে তেমন একটা বাইরে যেতে হয়না। ভবনের সাথেসংযুক্ত ওয়েস্টিন হোটেলের বিভিন্ন রেস্তোরাঁতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সাথে নিয়মিত বৈঠক করতেও দেখা গেছে তাদের।
শেখ জুয়েলের সাথে তার স্ত্রী বসবাস করছেন, তাদের দুই সন্তান প্রায়ই ভারতে ভ্রমণ করে তাদের সাথে সাক্ষাৎ করেন। শেখ হেলালের সাথে তার স্ত্রীকে দেখা যায়নি, তবে তার ছেলে শেখ তন্ময়কে কিছুদিন পরপরই পিতার সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।’

সাংবাদিক সায়ের আরো তার পোস্টে আরো উল্লেখ করেন যে, ‘ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ গোষ্ঠীর সিলেক্টেড কিছু নেতা কর্মীর এই আবাসিক কমপ্লেক্সে নিয়মিত যাতায়াত রয়েছে।’

Exit mobile version