তরুণের কোলে উঠে পড়ল হাতির ছানা, ভিডিও ভাইরাল


একটি হাতির ছানা পা তুলে এক তরুণের কোলে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই তরুণ আসলে হস্তীশাবকের পরিচর্যাকারী। জোর করেই তরুণের কোলে উঠে পড়ল সে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে ওজনও বেড়ে যাচ্ছে, সে খেয়ালই নেই হাতির ছানার। পরিচর্যাকারীকে দেখেই কোলে ওঠার বায়না ধরেছে সে। চার পা তুলে তরুণ পরিচর্যাকারীর কোলে উঠেও পড়ল সে।
হস্তীশাবকের ভার সামলাতে না পেরে মেঝেয় শুয়ে পড়লেন তরুণ। তবুও নিস্তার নেই। পাশবালিশের মতো তরুণকে জড়িয়ে শুয়ে পড়ল ছোট্ট হাতির ছানা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment
















