ক্যাথোয়াইচিং মারমাকে নতুন ঘর উপহার দিলো সেনাবাহিনী


রাঙামাটির কাউখালীর যৌথখামার এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্যাথোয়াইচিং মারমা (৪৮) কে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন। শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এতে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, রাঙামাটি সদর জোনের ৬০ ইবি এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সহ স্থানীয় হেডম্যান কার্বারী ও গণমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ৬ জুলাই কাউখালীর যৌথখামার এলাকা দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়ীটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
পরে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন অসহায় পরিবারের ঘর নির্মাণের উদ্যোগ নেয়। দীর্ঘ এক মাস কাজ শেষে আজ ১৬ আগস্ট ঐ পরিবারে হাতে ঘর ন্যাস্ত করে রাঙামাটি সদর জোন।
















