parbattanews

ক্যাম্প অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ

রাঙামাটি জেলাধীন রাজস্থলী কাপ্তাই জোনের ৫৬ইস্ট বেঙ্গলের অধীন রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত ক্যাম্প অধিনায়ক মেজর মো. শেখ নাজমুল আরেফিন।

৯ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, থানা ভারপ্রাপ্ত, কর্মকর্তা মফজল আহমদ খান, সিনিয়র ওয়ারেন্ড অফিসার সাইফুল ইসলাম , স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, সাংবাদিক আজগর আলী খান, হেডম্যান চোথায়নু মারমা, শহরমুল্লক, ধনরাম কর্মকার শেখ আহমদ, কালা মারমা প্রমুখ।

মেজর হাসান রাজস্থলী সাবজোনের অধিনায়কের দায়িত্ব চলাকালিন সুনামের সহিত কাজ  করেছিলেন। তিনি বর্তমানে রাঙামাটি রিজিয়নের ব্রিগেড মেজর ( বি, এম) হিসেবে যোগদান করবেন বলেও জানাগেছে।

Exit mobile version