parbattanews

ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে: মির্জা ফখরুল

রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে এ কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকল সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সাথে এক করা আমাদের দায়িত্ব। ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আর্থিক স্বাবলম্বন নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের সংস্কৃতি বিকাশ ও পরিচিতি বৃদ্ধিতেও সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

বিএনপি মহাসচিব জানান, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। পাশাপাশি সরকারিভাবে ওয়ানগালা উৎসব পালনের বিষয়টিও বিবেচনা করা হবে।

Exit mobile version