খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

fec-image

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

রবিবার (০১ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে সংগঠনের নেতারা দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে,নির্বাচনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন, পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি, প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, নিরাপত্তার স্বার্থে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্প গুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন এবং পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও পার্বত্য শান্তিচুক্তি বাতিল।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি সোহেল রানা, জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিসিপি খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, কলেজ কমিটির সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ, জেলা শাখার প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, স্মারকলিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন