খাগড়াছড়িতে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষের প্রচারণা


খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের তালুকদার পাড়ায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মাঝে বিএনপি’র নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণার সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্রের সংকট থেকে দেশকে মুক্ত করতে ওয়াদুদ ভুইয়া জনগণের একমাত্র ভরসা।” তারা আরও বলেন, বিএনপি ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা, যা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বহন করে।
লিফলেট বিতরণের সময় জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় তিনি জানান, খাগড়াছড়ির প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে এই রকম গণসংযোগ অব্যাহত থাকবে।

















