ফের করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় খাগড়াছড়িতে স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চ থেকে এ কার্যক্রম শুরু করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে বাজারে আসা ক্রেতা, বিক্রতা ও পথচারীদের মাঝে মাস্ক তুলে দেয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাস্ক বিতরণের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় করোনা মহামারি থেকে বাঁচতে পরামর্শ দেন স্বাস্থ্য বিভাগের আহবায়ক শহীদুল ইসলাম সুমন, সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমাসহ স্বাস্থ্য কর্মীরা।
পরে রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদের সহাতায় মাস্ক বিতরণ করেন সংশ্লিষ্টরা।
করোনা সংক্রমণ থেকে রক্ষায় জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে।
