খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রাজকুমার পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (সন্তু) এবং ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র গ্রুপের মধ্যে গুলি বিনিময় ঘটনা ঘটেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিট হতে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের রাজকুমার পাড়া এলাকায় জেএসএস (সন্তু) এর ৩৫/৪০ জনের একটি সশস্ত্র গ্রুপ এবং ইউপিডিএফ (প্রসীত) এর ৩০/৩৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে গুলি বিনিময় চলমান রয়েছে। তবে, এখন পর্যন্ত কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি চোরাচালানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএস (সন্তু) সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি/সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটছে বলে প্রতীয়মান।
