parbattanews

চয়নশীলের বাবার দায়েরকৃত মামলায় আসামি আটক নেই

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চয়নশীলের বাবার দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কাউকেই আটক করেনি পুলিশ।

গত ২৫ সেপ্টেম্বর সদর থানায় অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন চয়ন শীলের বাবা বাপ্পি শীল।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন।

ওসি জানান, বাপ্পী শীলের উপর হামলা ও তার দোকান ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেন ঐ ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের ধরতে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র সদর থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় শয়ন শীলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সংঘাত সহিংসতা হয় খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারা উপজেলায়।

 

 

Exit mobile version