parbattanews

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ : অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাজার এলাকায় এক ভারসাম্যহীন নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে মোঃ আশ্রাফ উদ্দিন(৫৬) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করেছে ছোট মেরুং ৪ নং কলোনির আফতাব উদ্দিনের ছেলে মোঃ আশ্রাফ উদ্দিন। অভিযুক্ত ব্যাক্তি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছোট মেরুং ৬নং হিল ভিডিপি প্লাটুনের নায়েক হিসাবে কর্মরত রয়েছেন।

এদিকে মোঃ আশ্রাফ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ’টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে তীব্র নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল তাকে চাকরি থেকে অব্যহতি প্রদান করেন।

এ-সময় মোঃ আশ্রাফ উদ্দীন এর বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন নারীর সাথে অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে বাহিনীর সকল কার্যক্রম হতে তাকে অব্যাহতি প্রদান করেন।

দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, ভিডিপির নায়েক মোঃ আশ্রাফ উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সাপেক্ষে বাহিনীর বিধি মোতাবেক তাকে অব্যহতি প্রদান করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।

দীঘিনালা থানার কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার জানান, আনসার ভিডিপির সদস্যের বিরুদ্ধে অভিযোগ’টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি। ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন ওই নারীর মেডিকেল করানোর বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আলোচনা অবহ্যত রয়েছে।

Exit mobile version