খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির আহবান ওয়াদুদ ভূইয়ার


খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষদের নিয়ে সম্প্রীতি সভা হয়েছে। বিকেলে জেলা সদরের মধুপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে বৈজয়ন্তী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
সম্প্রীতি সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী এ এলাকায় মিলেমিশে থাকবে। উভয়ই পরস্পর, আস্থা ও বিশ্বাস নিয়ে সহাবস্থান করবে শান্তিতে এটিই বিএনপি বিশ্বাস করে। এ বিশ্বাস ধরে রাখতে সর্বোচ্চ ধরে চেষ্টা করা হবে- এমনটাই জানিয়েছেন ওয়াদুদ ভূইয়া।
মধুপুর এলাকার কার্বারী বিমল কান্তি চাকমার সভাপতিত্বে সভায় অনিমেষ চাকমা রিংকুসহ চাকমা সম্প্রদায়ের প্রবীণ নারী-পুরুষেরা অংশ নেন সভায়।
তারা বলেন, আ’লীগ পাহাড়ে সাম্প্রদায়িক দাঙা ছাড়া কিছুই দিতে পারেনি। আগামীতে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ওয়াদুদ ভূইয়াকে সবধরনের সহযোগীতারও আশ্বাস দেন চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
















