খাগড়াছড়িতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম

fec-image

পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দুপুরে জেলা শহরের বাজারে এ কার্যক্রম চালানো হয়।

এ সময় বাজারে নিত্যপণ্যের দামসহ ভোক্তা হয়রনিরোধে কয়েকটি নজরদারি করা হয়। সতর্ক করার পাশাপাশি বিক্রয় মূল্য তালিকা না রাখায় দুই দোকানে দূই হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক শীল কুমার শীল জানান, বাজারের মুদি পণ্যের দোকানে পণ্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সামঞ্জর্স্য বজায় রাখতে সতর্ক করা হয়। এছাড় রমজানে ভেজাল প্রতিরোধ ও পণ্যের অস্বাভাবিক দর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সামনের দিনেও এ ধারা অব্যাহত রাখা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, প্রশাসন, বাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন