খাগড়াছড়িতে বাজারে প্রশাসনের টানা তৃতীয় দিনের অভিযান

fec-image

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের মাছ-মাংস বাজার, ফলের দোকান ও বিভিন্ন মুদি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম) দীপক কুমার শীল।

অভিযান চলাকালে বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রয় এবং ওজন সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না তা তদারকি করা হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় মেসার্স আল আমিন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেট জানান, বাজারে অস্থিরতা রোধ ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে। কোনো ব্যবসায়ী নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগে সচেতন ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা কমবে।

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বাজার মনিটরিং, রমজান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন