খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ

fec-image

খাগড়াছড়িতে ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি যাকাত ফান্ডে অর্থসংগ্রহ বৃদ্ধি ও যথাযথ বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার ও যাকাতের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর-রশিদসহ বিভিন্ন মসজিদের প্রতিনিধি ও ইমামরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান এবং এটি দারিদ্র্য বিমোচনের কার্যকর হাতিয়ার। সরকারি যাকাত ফান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য ইমাম, খতিব, ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক প্রচারণা জোরদার করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিয়মিতভাবে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদান করা, যাতে একটি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হয়।

অনুষ্ঠানের শেষপর্বে ৪ জন উপকারভোগীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার যাকাতের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি উপকারভোগীদের হাতে চেক তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে সরকারি যাকাত ফান্ডে অর্থসংগ্রহ বৃদ্ধি ও কার্যকর বিতরণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন