খাগড়াছড়িতে সাহিত্য উৎসব ও পুরস্কার বিতরণ


সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি: সৃজনে উৎসবে বৈচিত্র্যের স্লোগানে খাগড়াছড়িতে জেলা সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় যাপিত জীবনে সাহিত্যের উপর গুরুত্বারোপ করা হয়। তুলে ধরা হয় সমাজ, রাষ্ট্র বিনির্মানে সাহিত্যের বিভিন্ন দিক।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি বোধিসত্ত্ব দেওয়ান।
পরে বিভিন্ন সেক্টরে অবদান রাখায় লেখক, কবিসহ কয়েকজনের মাঝে গিরিধারা সাহিত্য পুরস্কার তুলে দেন অতিথিরা।
সাহিত্যে নারী জাগরণে জেলার শোভারানী ত্রিপুরা, গবেষণায় মথুরা বিকাশ ত্রিপুরা, গদ্য সাহিত্যে প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, লোকসাহিত্যে চিংলামং চৌধুরী, কাব্য সাহিত্যে কবি ইউসুফ আদনান পুরস্কৃত হোন।
















