খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

fec-image

পার্বত্য জেলা খাগড়াছড়িতে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ৪০ জন মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃপক্ষ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

বিতরণকালে মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, “খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে মানবতার সেবায় নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়তা এবং গৃহহীনদের বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আমরা সহায়তা প্রদান করছি।”

তিনি আরও বলেন, “পাহাড়ের সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই খাগড়াছড়ি রিজিয়নের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এই সহায়তার আওতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা প্রদান করা হয়। বহুমুখী এসব জনকল্যাণমূলক খাতে মোট ৪০ জন উপকারভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বাংলাদেশ সেনাবাহিনী, মানবিক সহায়তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন