খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দিবসে ৬ জনকে সম্মাননা স্বীকৃতি

fec-image

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অনুকরণীয় স্বেচ্ছাসেবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, (৫ ডিসেম্বর) জেলা সদরের মিলনপুরে ‘আলো’ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৬ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবককে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার। তিনি স্বেচ্ছাসেবীদের সমাজের অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেন। এই সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের অনুপ্রেরণা। তাদের নিঃস্বার্থ কাজের কারণেই মানবিক মূল্যবোধ এখনো বেঁচে আছে। তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবায় যুক্ত করতে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে।”

‘আলো’-এর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা বলেন, “স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করছেন।” তিনি নারী নির্যাতন প্রতিরোধ ও স্বেচ্ছাসেবক শক্তি সমৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও প্রচার চালানোর কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ইন্দ্রা দেবী চাকমা,তৃণমূল উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রিপন চাকমা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা প্রিয়কর চাকমা,সমাজসেবক ধীমান খীসা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা।

এদিন ৬ জন স্বেচ্ছাসেবককে স্মারক, সনদপত্র ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ‘স্বেচ্ছাসেবকের শক্তি সমাজের শক্তি’ শীর্ষক আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নারী নির্যাতন প্রতিরোধ, সম্মাননা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন