parbattanews

খাগড়াছ‌ড়ি‌তে ৩ ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহি‌নীর নেতৃ‌ত্বে যে‌ৗথ অ‌ভিযা‌নে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক ক‌রে‌ছে যৌথবা‌হি‌নী।

এসময় তা‌দের কাছ থে‌কে ১টি দেশী তৈরি একনলা বন্দুক,‌ ২ রাউন্ড গুলি, ১‌টি বি‌দেশী পিস্তল , ১‌টি গু‌লি, ১‌টি চাকু, ১‌টিপিস্ত‌লের ম‌্যাগ‌জিন, ৩‌টি ব‌্যাগ, ১ জোড়া বুটজুতা ও ১১ হাজার নগদ টাকা জব্দ করা হ‌য়।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রেখুং পাড়া হ‌তে তা‌দেরকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন, গুইমারা হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছে‌লে হ্লাপ্রুসাই মারমা(৩০)। গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছে‌লে তেজেন্দ্র চাকমা (২৭) ও একই ইউনিয়‌নের মান‌সিপাড়া এলাকার দূর্গ মোহন ত্রিপুরার ছে‌লে বিশ্ব ত্রিপুরা (২৮)।

‎মা‌টিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোপন ত‌থ্যে ভি‌ত্তি‌তে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি রেখুং পাড়ায় এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ভোর রা‌তের দি‌কে ত‌দের আটক ক‌রা হয়। প‌রে তা‌দের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ শা‌হেদ উদ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান,আটককৃত‌দের বিরু‌দ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়‌াধিন র‌য়ে‌ছে।

Exit mobile version