খাগড়াছড়ি জেলার রামগড়ের প্রসেঞ্জিত চক্রবর্তীর স্ত্রী কেয়া চক্রবর্তীর বিরদ্ধে নিজ সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে সাদিক টাওয়ারের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত কৃত্তিকা গাজীপুরশাহীন স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
কেয়া চক্রবর্তীর ভাই অলক চক্রবর্তী তার বোন গত করোনার সময় থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন বলে দাবি করেছেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান বলেন, ঘাতক কেয়া চক্রবর্তী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসেঞ্জিত চক্রবর্তীর স্ত্রী। তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ে। স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে তারা পরিবার নিয়ে ভালুকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ওসি আরও বলেন, নিহতের মা কেয়া চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে স্বামী বাইরে থাকায় মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন মা। এ ঘটনায় কেয়া চক্রবর্তীকে আটক করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
