parbattanews

খাগড়াছড়ি ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭, স্থগিত ১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ হয়েছে। ৩ জানুয়ারি ২০২৬ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাতসহ সব প্রার্থীদের উপস্থিততিতে যাচাই-বাছাই করে বৈধ ও বাতিল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর খাগড়াছড়ি আসনে ১৬ টি মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে। এর মধ্যে ১৫টি মনোনয়ন দাখিল হয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামাতের প্রার্থী এয়াকুব আলী চৌধুরীসহ ৭ জন প্রার্থীর বৈধতা পায়। বিএনপি থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানসহ ৭ জনের প্রার্থীতা বাতিল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী দ্বীনময় রোয়াজার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

Exit mobile version