parbattanews

খাগড়াছড়িতে কেএমকেএস এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12.03

সিনিয়র রিপোর্টার:

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়ির শীর্ষ নারী সংগঠন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমএকএস) এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুরস্থ কেএমকেএস ভবনে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, কর্মী ও স্বেচ্ছাসেবীদের পূণর্মিলন এবং উৎসব-আযোজনের মধ্য দিয়ে সমিতির রজত জয়ন্তী পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শেষ হয়।

মধ্যাহ্ন ভোজের সমিতির প্রতিষ্ঠাতা ও সভানেত্রী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে ও উন্নয়ন সংগঠক অমল বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর সভাপতি নমিতা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী ও নারীনেত্রী শাপলা দেবী ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।

কেএমকেএস কে দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সফল ও সংগ্রামী নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা বলেন, ১৯৯৩ সালের এদিনে সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে স্বাবলম্বী ও আত্মমর্যাদায় জাগিয়ে তোলার প্রত্যয়ে কেএমকেএস যাত্রা শুরু করেছিল। এই দীর্ঘ পথচলায় নানা চরাই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানের বন্ধু-সহযোগী ও শুভাণুধ্যায়ী সৃষ্ঠি হয়েছে পাহাড়-সমতল ছাপিয়ে বিদেশেও।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার শুভাণুধ্যায়ীরা উপস্থিতি ছিলেন।

পরে নারীনেত্রী শেফালিকা ত্রিপুরার নেতৃত্বে উপস্থিত অতিথিরা সাতটি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনব্যাপী আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করেণ।

প্রসঙ্গ, তিন পার্বত্য জেলার নারী অধিকার সুরক্ষা, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, সমাজ ও রাজনীতিতে নারীর অবস্থান সৃষ্ঠিতে কেএমকেএস এর একটি উজ্জল ভূমিকা রয়েছে।

Exit mobile version