parbattanews

খাগড়াছড়িতে গরু চুরির দায়ে যুবলীগ নেতা বহিষ্কার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গরু চুরি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার যুবলীগ সভাপতি মো. আলাউদ্দিনকে (আলী) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনা ঘটেছে। একাধিক গরু চুরির ঘটনায় মো. আলাউদ্দিন ওরফে আলী জড়িত থাকার অভিযোগে থানায় মামলা হয়। যার ফলে অভিযান চালিয়ে তার বাড়ির অদূরে নির্জনে নির্মিত একটি গরু ঘর থেকে একাধিক গরু উদ্ধার করা হয় এবং এর দায়ে তাকে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনার প্রেক্ষিতে ইউনিয়ন আওয়ামী যুবলীগ থেকে মো. আলাউদ্দিন ওরফে আলীকে বহিষ্কার করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, মো. আলাউদ্দিন ওরফে আলী একজন পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version