parbattanews

খাগড়াছড়িতে ফ্রিলান্সার টু অনট্রাপ্রেনর কর্মসূচীর আওতায় ৫দিনের ফ্রিলান্সার সদস্যদের কর্মশালার উদ্বোধন

freelancer pic

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন, খাগড়াছড়িতে ফ্রিলান্সার টু অনট্রাপনর কর্মসূচীর আওতায় ৫দিনের ফ্রিলান্সার সদস্যদের কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের হল রুমে, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল খালেক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সরোয়ার আলম, সরকারি কলেজের ইংরেজি প্রভাষক ছোটন শর্মা, ব্রাকের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, ৫দিনের এ কর্মশালার প্রশিক্ষক মাস্টার টেইনার আব্দুল্লাহ আল মামুন।

সভায় ফ্রিলান্সারদের উদ্দ্যেশে বক্তারা বলেন, বাংলাদেশে সাধারণ জন সম্পদের অভাব না থাকলেও দক্ষ জনসম্পদের অনেক অভাব রয়েছে। এছাড়া ছোট্ট একটি দেশে জনগনের মাত্রা অনেক বেশি। আর এ কারনেই আমাদের দেশে বেকারদের সংখ্যা বাড়ছে। সরকার এ বেকারদের তথ্য প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ করে আত্মকর্মসংস্থান গড়ে তোলার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।

Exit mobile version