খাগড়াছড়ি খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট চাপা পড়ে শিক্ষার্থী শ্রাবণ দেওয়ান নিহত হয়েছে। সে ওই বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিক্ষার্থী। বুধবার (১০ আগস্ট) সকাল ৯টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
অভিভাবকরা এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ীকে করেছে। নিহত শ্রাবণ দেওয়ান জেলা সদরের নারায়ন খাইয়া পাড়ার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

পুলিশের এ এসআই গোবিন্দ চন্দ্র রায় জানান, স্কুলের গেটটি দীর্ঘ দিন ধরে নড়েবড়ে অবস্থায় ছিল। গেটটি গাছে খুটি দিয়ে আটকে রাখা হয়েছিল।কিন্ত স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থায় না নেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্কুলের গেট চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
