
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে নানা আয়োজনে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে প্রধান সড়ক ঘুরে মাইনী ভ্যালীস্থ ‘মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, মংসুথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খনি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি আব্দুল গফুর তালুকদার, সাধারণ সম্পাদক নীলপদ চাকমাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।