parbattanews

খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ীসহ ১২ জন আটক, ১৫শত পিস ইয়াবাসহ ২১ হাজার টাকা উদ্বার

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর ফারুক

খাগড়াছড়িতে ১৫শত পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর ফারুক (২৫) ওরফে ইয়াবা ফারুক,  ওদয়াল বণিক(৩০) ও আলতাফ হোসেন (৩৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে জেলা শহরের চেঙ্গিব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ৫‘শ পিস ইয়াবাসহ আটক করা হয়।এসময় তার কাছ থেকে নগদ একুশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি কলেজ গেইট এলাকা থেকে দয়াল বণিককে ৪‘শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ি মহালছড়িতে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহালছড়ির টোংরাছড়ি থেকে আলতাফ হোসেনকে ৬‘শ পিস ‍ইয়াবাসহ আটক করা হয়।

সবুজবাগ এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।তাকে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পর কিছুদিন কারাবাস করে জামিনে মুক্ত হয়ে পুনরায় ব্যবসার সাথে জড়িয়ে পরে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, ওমর ফারুকের বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আরো নয়জনকে আটক করা হয়েছে।

Exit mobile version