parbattanews

খাগড়াছড়িতে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে শান্তি মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে চেতনা মে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সমাবেশে জেলা আ.লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভিডিওতে নিউজটি দেখুন

খাগড়াছড়িতে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ

Exit mobile version