parbattanews

খাগড়াছড়িতে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

Khagrachhari Red Cross Red Crescent Day observed Photo   (01) 08-05-2016

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় টাউন হল চত্বর থেকে এক বির্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেডক্রিন্টে ইউনিট কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইস উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দীলিপ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও ইউনিটের নির্বাহী সদস্য মো. আজিম উল হক।
বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Exit mobile version