parbattanews

খাগড়াছড়িতে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে র‍্যালি ও আলোচনা সভা

‘ঐক্যবদ্ধ হয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মযজ্ঞ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু । তিনি বলেন, সমাজে যেন লিঙ্গভিত্তিক কোন সহিংসতার শিকার না হয়। নারী-পুরুষ ও শিশু সবাই যেন সমানভাবে বসবাস করতে পারে। সে জন্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধের জন্য এগিয়ে আসতে হবে।

১৬ দিনের কর্মযজ্ঞের উদযাপন কমিটির আহ্বায়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা প্রমুখ।

কর্মযজ্ঞ উপলক্ষে এর আগে শহরের মহাজন পাড়া লারমা স্কোয়ার থেকে একটি র‌্যালি বের করা হয়, র‌্যালিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

Exit mobile version