parbattanews

খাগড়াছড়িতে শিক্ষার মান-উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান

khagra pic copy
নিজস্ব প্রতিনিধি :

শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। তাই শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষিত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি টাউন হলে গুইমারা রিজিয়ন কর্তৃক আয়োজিত শিক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তোব্যে এসব কথা বলেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ তোফায়েল আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথো অং মারমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজজামান।

এসময় শিক্ষার মান-উন্নয়নে বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে সেনা-বিজিবি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৬ উপজেলার প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version