parbattanews

খাগড়াছড়িতে শিক্ষিকা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

তপ্ত মাস্টার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকালে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে নারী নেতৃবৃন্দ ও ভিক্তিমের পরিবারের সদস্যরা অংশ নেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা,নারী নেত্রী সুইচিং থুই মারমা, খাগড়াছড়ি সদর শাখা’র সাবেক সভাপতি ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম খলেন জ্যোতি ত্রিপুরাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা, স্কুল শিক্ষিকা এশা ত্রিপুরা (নবীনা)’র হত্যাকারী যেই হোক না কেনো সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বলে জানান।

পরে জেলা প্রশাসককে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চিঠি দেয়া হয়।

উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাতে জেলা সদরের মহাজনপাড়ার ভাড়া বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এশা ত্রিপুরা। এই ঘটনায় স্বামী উদ্দীপন ত্রিপুরা’কে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version